মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

দেশ ছেড়ে পালানো আফগান নাগরিকদের উগান্ডা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবানের ক্ষমতা দখলের পর দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানিস্তানে। বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে। তবে তালেবানদের ভয়ে দেশত্যাগী আফগানদেরও সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে একটি দলকে উগান্ডা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

জানা গেছে, সাময়িকভাবে ওই আফগানদের সেখানে শরণার্থী হিসেবে রাখা হবে। উগান্ডা সরকার ও কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছে, উগান্ডা প্রজাতন্ত্র আফগানিস্তান থেকে আসা ৫১ জনকে গ্রহণ করেছে, যারা বেসরকারি ভাড়া করা বিমানে এনতিব্বি আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল।

এ নিয়ে উগান্ডা সরকার একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে ‘ঝুঁকিতে থাকা’ আফগানদের সাময়িকভাবে উগান্ডা আশ্রয় দিচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নেন তারা। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগান এবং পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ