মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক দারুল উলুম ফারেগীনদের পাগড়ী প্রদান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নিউইয়র্কের বার্ষিক হিফজ ও আলিম গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে। জ্যামাইকার পারসন্স বুলেবার্ডে অবস্থিত দারুল উলুমের ক্যাম্পাসে শনিবার বেলা ১১টায় এই অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল উলুম নিউইয়র্কের প্রেসিডেন্ট বরকত উল্লাহ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ইমাম সিরাজ ওয়াহহাজ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, স্থানীয় মুসলিম কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, দারুল উলুম পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী এবং স্থানীয় মুসল্লিরা যোগ দেন।

অতিথি ইমাম সিরাজ ওয়াহহাজ তার সংক্ষিপ্ত বক্তব্যে গ্র্যাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। একই সাথে তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, সন্তানের আজকের অর্জনের পেছনে জড়িয়ে আছে পিতা-মাতার অনেক শ্রম।

দারুল উলুম নিউইয়র্ক থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক আলিম ও হাফেজ হচ্ছেন। গত দুই শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি থেকে মোট আলিম, আলিমা ও হাফেজ হয়েছেন ৮৩ জন। ২০২১ শিক্ষাবর্ষে ২৬ জন আলিম ও আলিমাহ হয়েছেন। এর মধ্যে ১৯ জন ছেলে ও ৭ জন মেয়ে। এ ছাড়া হাফেজ হয়েছেন মোট ১০ জন। তাদের মধ্যে ছেলে আটজন ও মেয়ে দুজন। পাশাপাশি ২০২০ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি থেকে মোট ২৭ জন আলিম হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন ছেলে ও ১৩ জন মেয়ে।

এ ছাড়া ২০২০ শিক্ষাবর্ষে ১৮ জন হাফেজ হয়েছেন। তাদের মধ্যে ১১ জন ছেলে এবং ৭ জন মেয়ে। করোনা ও লকডাউনের কারণে ২০২০ শিক্ষাবর্ষে পাস করা শিক্ষার্থীদের পুরস্কৃত করতে পারেনি দারুল উলুম কর্তৃপক্ষ। এবার বিগত দুই বছরে যারা পাস করেছেন, দারুল উলুমের পক্ষ থেকে তাদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

গ্র্যাজুয়েশন সম্পন্ন করা প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে ছিল উচ্ছ্বাস-আনন্দ। এই আনন্দে কোনো কোনো ছাত্র-শিক্ষককে কাঁদতেও দেখা গেছে। গ্র্যাজুয়েশন করা সন্তানদের অভিভাবকেরাও ছিলেন উৎফুল্ল। এ ছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষে বিভিন্ন ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদেরও উৎসাহ দিতে পুরস্কৃত করা হয়।

২০২১ সেশনে আলিমা বিভাগে ৭ জন গ্র্যাজুয়েশনকারীরা হলেন সৈয়দ আফরিন, আয়েশা সিদ্দিকা, আবীর রেহমান, সাদিয়া হাসান, হুমায়রা আলম, সামিরা আলম ও মদিনা বাবুরি। আলিম বিভাগে ১৯ জন যারা পাস করেছেন তারা হলেন আব্দুল আল মাসুদ, ফাহাদ তারমিজি, হামদান এ ইসলাম, হামজা এ কায়ানী, ইবনে মোয়াজ হোসেন, কাহিস আহà¦