রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ডোজ ভ্যাকসিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাপান থেকে আরও সাত লাখ ৮১ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে পৌঁছেছে। আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাপান থেকে টিকা নিয়ে আসা ফ্লাইটটি আজ দুপুর ৩টা ২৪ মিনিটে ঢাকায় অবতরণ করেছে।’

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে দুপুর সোয়া ৩টার দিকে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

গত ৩ আগস্ট জাপান থেকে পাঠানো অ্যাস্ট্রাজেনেকা টিকার ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ ঢাকায় এসে পৌঁছায়। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করার কথা জাপানের।

ইতোমধ্যে তিন চালানে জাপান বাংলাদেশে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়েছে। গত ২৪ জুলাই দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ও ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা পাঠায় জাপান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ