শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় বিপর্যস্ত তিউনিসিয়ার মুসলিমদের সাহায্যের নির্দেশ দিলেন বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাকসুদুর রহমান সাইমন।। হারামাইন শরিফােইনের খাদেম, সৌদি আরবের শাসক বাদশাহ সালমান তিউনিসিয়ার মুসলমানদের কে করোনার মহামারী থেকে রক্ষা করতে সাহায্য সহায়তা প্রেরণ করার নির্দেশ দিয়েছেন।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট সাইদ আহমেদ এই মহামারি থেকে তিউনিসিয়ার মুসলিমদের বাঁচাতে সহায়তা করায় বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে অভিনন্দন জানিয়েছেন।

সাইদ আহমেদর সঙ্গে টেলিফোনের কথোপকথনের পরপরই বাদশাহ সালমান তিউনিসিয়ার হসপিটালগুলোতে সাহায্য সহায়তা প্রেরণের বিষয়টি ঘোষণা করেন।

বাদশাহ সালমান ফোনে তিউনিসিয়ার প্রেসিডেন্ট সাইদ আহমেদকে জোড় দিয়ে বলেন, তিউনিসিয়ার মুসলমানদের চিকিৎসায় যেনো কোনো ধরণের ঘাটতি না হয়। তাদের প্রতি যেনো ভালো ভাবে নজর রাখা হয়।

সৌদি আরবের নিউজ এজেন্সি এসপিএর বরাতে জানা যায়, এর আগেও অনেক দেশে বাদশাহ সালামান সহায়তা প্রেরণ করেছেন। সে ধারাবাহিকতায়, বিভিন্ন দেশে করোনার তৃতীয় মাত্রা থেকে রক্ষা করতে সহায়তা প্রেরণ করছেন। সূত্র: আল আরাবিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ