শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

আশুরার রোজায় মসজিদুল হারামে ইফতার করলেন ৩০ হাজার মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মক্কার পবিত্র মসজিদুল হারামে আশুরার রোজা উপলক্ষে ৩০ হাজারের বেশি মুসল্লির মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধায় মসজিদুল হারাম পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে জমজম পানি ও শুকনো ইফতার সামগ্রী বিরতণ করা হয়।

কোঅরডিনেশন অফ ভলান্টারি অ্যাক্টিভিটিস-এর পরিচালনা বিভাগের প্রধান অধ্যাপক সাউদ আল জাহরানি জানান, এজেন্সি ফর সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড ভলান্টারির সার্বিক তত্ত্বাবধানে আশুরার দিন রোজাদারদের জন্য বিশেষ ইফতারির আয়োজন করা হয়।

করোনা সংক্রমণ রোধে মুসল্লিদের স্বাস্থ্য ‍সুরক্ষায় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করে মসজিদুল হারামে ইফতারি বিতরণ করা হয়। মসজিদুল হারাম পরিচালনা পর্ষদের নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ৯০জন স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট কর্মচারীরা প্রায় ৩১ হাজার দুই শ মুসল্লির মধ্যে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।

বিশেষ চাহিদাসম্পন্ন ও বয়োবৃদ্ধদের ওমরাহ পালনের সুবিধার্থে পাঁচ হাজার স্বাভাবিক ও তিন হাজার বৈদ্যুতিক বিশেষ যানের ব্যবস্থা করা হয়। এছাড়াও করোনা রোধে কাবা চত্বরে তাওয়াফের সারি বাড়িয়ে ২৫টি করা হয়েছে যার মধ্যে বয়ষ্ক ও প্রতিবন্ধীদের জন্য চারটি সারি নির্ধারণ করা হয়। সূত্র : হারামাইন

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ