বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

আজ মসজিদুল হারাম ও নববিতে জুমা পড়াবেন শায়খ শুরাইম ও হুজাইফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মসজিদুল হারাম ও মসজিদে নববিতে খুতবাহ ও জুমআ অনুষ্ঠিত হবে। আজকের এই জুমা ১৪৪৩ হিজরি সনের মহররম মাসের দ্বিতীয় জুমআ ।

আজ ২০ আগস্ট ২০২১ইং কাবা শরিফ ও মদিনায় খুতবাহ এবং জুমআর নামাজ পরিচালনার জন্য হারামাইন কর্তৃপক্ষ কাবা শরিফে নির্বাচন করেছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ সৌদ ইবনে ইবরাহিম আশ-শুরাইমকে এবং মদিনা শরিফে নির্বাচন করা হয়েছে প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলি আল হুজাইফিকে।

যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ হজে অংশগ্রহণকারী মসজিদে হারামের নামাজে উপস্থিত হবেন। স্বাস্থ্য নিরাপত্তার সুবিধার্থে নিজ নিজ জায়নামাজ, মাস্ক ও নিরাপদ দূরুত্ব বজায় রেখে নামাজ পড়বেন মুসল্লিরা।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দ্বিতীয় বারের মতো সীমিত আকারে সুষ্ঠ-সুন্দর ও নিরাপদে হজ সম্পন্ন হওয়ার পর পরই শুরু হয়েছে ওমরাহ পালনের কার্যক্রম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ