বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৯৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

হাইতির সিভিল প্রটেকশন এজেন্সির পক্ষ থেকে আরও জানানো হয়, দুর্ঘটনায় এখন পর্যন্ত আহত ৯ হাজার ৯শ' ১৫ জন। এখনও নিখোঁজ বহু মানুষ। নিহতের এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম এখনও চলছে।

আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবা দিতে।

শনিবারের এ ঘটনায় দেশটির হাজারের বেশি ভবন ধসে পড়ে। ১১ বছর আগে হাইতি ভূমিকম্পে চরম বিপর্যয়ে পড়েছিল। সে সময় দুই লাখের বেশি মানুষ মারা যায়। সেই ক্ষতি এখনও পুষিয়ে নিতে পারেনি দেশটি। এর মাঝেই এবারের ভূমিকম্পে আবারও বিধ্বস্ত হলো দরিদ্র দেশটি।

এদিকে, হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ভূমিকম্পে হতাহতদের স্মরণে দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন।

গত শনিবার সকালে হাইতির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। এ জায়গাটি রাজধানী পোর্ট–অ–প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে। পোর্ট–অ–প্রিন্সেও কম্পন অনুভূত হয়। প্রতিবেশী দেশগুলোও ভূমিকম্পে কেঁপে ওঠে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ