শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

সবাইকে নিয়ে কাবুলে নমনীয় ইসলামি সরকার গঠন করা হবে: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সকল আফগান পক্ষকে নিয়ে একটি নমনীয় ইসলামি সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র সোহেল শাহিনের বরাত দিয়ে আফগান বার্তা সংস্থা শাফাকনা এ খবর জানিয়েছে।

সোমবার তালেবানের এ মুখপাত্র বলেন, আফগানিস্তানে এখন যে সরকার গঠিত হবে তাতে শুধু তালেবান সদস্যরা থাকবেন না বরং সেখানে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, আফগানিস্তানের বিখ্যাত সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নয়া সরকারে অন্তর্ভুক্ত করতে চায় তালেবান।

তালেবানের মুখপাত্র আরো বলেন, এতদিন ধরে আফগান সেনাবাহিনী ও পুলিশসহ সবগুলো নিরাপত্তা বাহিনীতে কর্মরত যে কেউ তার অস্ত্র সমর্পন করে তালেবানে যোগ দেবে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

১৫ আগস্ট আফগানিস্তান থেকে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর কোনো কোনো সূত্র সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই’র নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার পরিষদ গঠনের খবর দিয়েছিল। ওই পরিষদের বাকি দুই সদস্য হিসেবে সাবেক মুজাহিদ কমান্ডার গুলবুদ্দিন হেকমতিয়ার ও গনি সরকারের শান্তি বিষয়ক উচ্চ পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহর নাম ঘোষণা করা হয়েছিল।

কিন্তু তালেবান নেতৃবৃন্দ ঘোষণা করেছেন, তারা কোনো অন্তবর্তী সরকার বা পরিষদ মানেন না। তারা সরাসরি পরবর্তী সরকার গঠন করবেন। সূত্র: শাফাকনা আফগান নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ