বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা মক্কায় বিমান হামলার সাইরেন: সতর্ক করলেন মুফতি তাকি উসমানি

আফগানিস্তান বিষয়ে সিদ্ধান্ত নিতে জি ৭ বৈঠক আয়োজনে সম্মত যুক্তরাষ্ট্র-রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আফগানিস্তান বিষয়ে আলোচনা করেছেন। এরপর তারা আফগান সংকট নিয়ে ভার্চ্যুয়ালি জি ৭ বৈঠক আয়োজনের ঘোষণা দেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান বিষয়ে অভিন্ন কৌশল নির্ধারণের লক্ষ্যে তারা আগামী সপ্তাহে জি ৭ বৈঠক ভার্চ্যুয়ালি আয়োজনে সম্মত হয়েছেন।

তালেবানের আফগানিস্তান দখলে নেওয়ার পর বাইডেন এই প্রথম কোন বিদেশি নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে আনার চলমান প্রচেষ্টায় ব্রিটিশ- মার্কিন সহযোগিতাকে উভয় নেতা স্বাগত জানান।

জি-৭ এ চলতি বছর ব্রিটেন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। এর অন্য সদস্যরা হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২০ বছর পর রবিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান যোদ্ধারা।

তালেবানের অগ্রযাত্রার মুখে দেশ থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গানি। বর্তমানে তালেবানের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ