শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

সৌদি আরবের জেদ্দায় প্রথম বিদেশি ওমরাহযাত্রীদের ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ১৮ মাস পর বিদেশিদের ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। নাইজেরিয়া থেকে ওমরাহ পালনে আসা প্রথম দলকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ। গত ১৩ আগস্ট সন্ধ্যায় দলটি জেদ্দা বিমানবন্দরে এসে পৌঁছায়।

জেদ্দাস্থ সংশ্লিষ্ট দূতাবাসের প্রতিনিধিরা নাইজেরিয়ান ওমরাহযাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় সৌদির জাতীয় হজ ও ওমরাহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। করোনা রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ওমরাহ যাত্রীদের চলাচল ও আবাসনের ব্যবস্থা করা হয়।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য ড. হানি আল উমাইরি জানান, নাইজেরিয়া থেকে আগত ওমরাযাত্রীরা প্রথমে মদিনায় কিছুদিন অবস্থান করবেন। এরপর তাঁরা মক্কায় ওমরাহ পালন করতে যাবেন। স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁদের হোটেল, বাস ও প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ১০ আগস্ট থেকে বিদেশি ওমরাহযাত্রীদের আবেদন শুরু হয়। পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন ৬০ হাজারের বেশি মুসল্লির ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়। প্রতি মাসে ২০ লাখ মুসল্লি ওমরাহ পালন করবেন। এ সংখ্যা ধীরে ধীরে আরো বাড়ানো হবে বলে জানা যায়।

করোনা সংক্রমণ রোধে ২০২০ সালের মার্চ থেকে সৌদির বাইরের দেশের নাগরিকরা ওমরাহ পালন করতে পারেননি। এরপর অক্টোবর মাস থেকে শুধু সৌদিতে অবস্থানরত সীমিতসংখ্যক মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন করেন এবং মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে নামাজ আদায় করেন। এ ছাড়া করোনাকালে দুটি হজ অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালে সৌদিতে অবস্থানরত মাত্র ১০ হাজার মুসল্লি হজ পালন করেন। এ বছর প্রায় ৬০ হাজার মুসল্লি হজ পালন করেন। সূত্র: সৌদি গেজেট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ