মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

শোক দিবসে রাজধানীর যেসব সড়ক বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার রাজধানী ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ডিএমপি। শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, রোববার যান চলাচলে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সবার শ্রদ্ধা নিবেদনের সুবিধার জন্য চারপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। অনুষ্ঠানে অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের সুবিধার্থে এবং যানজট এড়াতে রোববার ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অন্যান্য যানকে বিকল্প পথ ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর ও গাবতলী থেকে আসা রাসেল স্কয়ার-আজিমপুরমুখী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ থেকে ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে। নিউমার্কেট ও সায়েন্সল্যাব থেকে আসা রাসেল স্কয়ারমুখী যানগুলোকে ধানমন্ডি দুই নম্বর সড়কের বামে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে যেতে হবে। রেইনবো-এফডিসি থেকে আসা যান সোনারগাঁও ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বাংলামটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে যাবে।

আর আমন্ত্রিত অতিথিরা মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ নম্বর হয়ে মেট্রো শপিং মল থেকে ডানে মোড় এবং আহছানিয়া মিশন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে ৩২ নম্বরের পশ্চিম প্রান্তে পৌঁছাবে।

জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালে ঢাকাবাসীর যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটবে বলে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ