রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আফগানিস্তান বিষয়ে দোহায় তিনদিনব্যাপী বিশেষ বৈঠক শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। আফগানিস্তানের শান্তি ফেরাতে সেখানের পরিস্থিতি নিয়ে তিন দিনের আলোচনা আজ থেকে দোহায় শুরু হয়েছে।

রাশিয়ার গণমাধ্যম জানায়, আফগানিস্তান নিয়ে দোহায় বৈঠক শুরু হয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, যার লক্ষ্য দেশটির শান্তি ফেরানো। বৈঠকে আফগানিস্তানের জাতীয় পুনর্মিলন কমিশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ এবং আফগান তালিবানের প্রতিনিধিরাও উপস্থিত আছেন।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আফগানিস্তান নিয়ে আরেকটি বৈঠক চলতি সপ্তাহের শেষের দিকে দোহায় অনুষ্ঠিত হবে। যেখানে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তান অংশ নেবে বলে জানা যায়।

এদিকে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনী এবং তালেবানদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী ০৬ টি প্রদেশ দখলে নিয়েছে তালেবানরা। সূত্র: জিও নিউজ পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ