বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বৃষ্টির সময় রাসূল সা. যেসব আমল করতেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাঈম উদ্দীন জামী।।

বৃষ্টি মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক নেয়ামত। বৃষ্টির মাধ্যমে মাঠ-ঘাট, তরু-লতা সজীব হয়ে ওঠে। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ❝আমি আকাশ থেকে বরকতময় বৃষ্টি বর্ষণ করি❞ (সূরা কাফ, আয়াত : ৯)।

বৃষ্টির সময় রাসূল সা. বেশ কিছু আমল করতেন। প্রতিটি মুমিনের উচিত প্রতিটি ক্ষেত্রে রাসূল সা. এর অনুসরণ করা। আল্লাহ তায়ালা বলেন, ❝তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ❞ (সূরা আহজাব : ২১)।

বৃষ্টির সময় রাসূল সা. যে সকল আমল করতেন, তা হলো-

এক. রহমতের জন্য দোয়া করা: রাসুল সা. বৃষ্টি দেখলেই মহান আল্লাহর দরবারে উপকারী বৃষ্টির জন্য দোয়া করতেন। হযরত আয়েশা রা. বলেন, রাসুলুল্লাহ সা. বৃষ্টি হতে দেখলে বলতেন, 'আল্লাহুম্মা ছাইয়িবান নাফিয়া'। অর্থাৎ হে আল্লাহ, এমন বৃষ্টি আমাদের ওপর বর্ষণ করুন যাতে ঢল, ধস বা আজাবের মতো কোনো অমঙ্গল নিহিত নেই। (বোখারি : ১০৩২)

দুই. বৃষ্টির পানি স্পর্শ করা: বৃষ্টির আল্লাহর দেয়া রহমত। তাই সুন্নত হলো, বৃষ্টির ছোঁয়া পেতে পরিধেয় মেলে ধরা যাতে বৃষ্টির পানি আপনার শরীর স্পর্শ করে। হাদিস শরীফে এসেছে আনাস রা. বলেন, আমরা রাসুলুল্লাহ সা. এর সাথে থাকাকালে একবার বৃষ্টি নামল। রাসুলুল্লাহ সা. তখন তাঁর পরিধেয় প্রসারিত করলেন, যাতে পানি তাকে স্পর্শ করতে পারে। আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ তা তার রবের কাছ থেকে মাত্রই এসেছে। (মুসলিম : ৮৯৮)

৩.বৃষ্টি চলাকালে দোয়া করা: যে সব সময়ে দোয়া করলে আল্লাহ তায়ালা ফিরিয়ে দেন না সেসব সময়ের মধ্যে বৃষ্টির সময় দোয়া করা অন্যতম। হযরত সাহল বিন সাদ রা. বলেন, দুই সময়ের দোয়া ফেরত দেয়া হয় না - আজানের সময় দোয়া এবং রণাঙ্গণে শত্রুর মুখোমুখি হওয়াকালের দোয়া। অন্য বর্ণনা মতে, বৃষ্টির সময়ের দোয়া। (আবু দাউদ : ২৫৪০)

তাই আমাদের উচিত এ সময়ে বেশি বেশি দোয়া করা।

৪.অতিরিক্ত বৃষ্টি থেকে মুক্তির জন্য দোয়া করা: অতিরিক্ত বৃষ্টিতে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতে হবে। রাসুল সা. একবার অতিরিক্ত বৃষ্টিতে দোয়া করেছিলেন- ‘আল্লাহুম্মা হাওয়াইলাইনা ওয়া আলাইনা’। অর্থ- হে আল্লাহ! আমাদের এখানে নয়, আশেপাশে বৃষ্টি বর্ষণ করো। (সুনানে নাসায়ি: ১৫২৭)

৫.ঝড়ের সময় দোয়া পড়া: আয়েশা রা. বলেন, ‘যখন আকাশ মেঘাচ্ছন্ন হতো এবং ঝড়ো বাতাস বইতো; তখন রাসুলুল্লাহ সা. এর চেহারায় পেরেশানির ভাব ফুটে উঠত। এ অবস্থায় এদিক-সেদিক পায়চারী করতে থাকতেন এবং এ দোয়া পড়তে থাকতেন, 'আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা-ফিহা ওয়া খাইরা মা-উরসিলাত বিহি, ওয়া আউজু বিকা মিন শার্রিহা-ওয়া শার্রি মা-ফিহা-ওয়া শার্রি মা-উরসিলাত বিহি।'

{অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে এ ঝড়ের কল্যাণ কামনা করছি। যে কল্যাণ রয়েছে এর মধ্যে এবং যে কল্যাণ পাঠানো হয়েছে এর সঙ্গে। আর তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এ ঝড়ের অকল্যাণ থেকে। যে অকল্যাণের মধ্যে রয়েছে এবং যে অকল্যাণ দিয়ে একে পাঠানো হয়েছে।} অতঃপর যখন বৃষ্টি হতো, তখন তিনি শান্ত হতেন।'

আয়েশা রা. আরও বলেন, আমি রাসুলুল্লাহ সা. কে এ বিষয়ে জিজ্ঞেস করেছি যে, লোকজন মেঘ দেখলে বৃষ্টির আশায় আনন্দিত হয়ে থাকে, আর আপনি এতে পেরেশান হয়ে থাকেন?' রাসুলুল্লাহ সা. বললেন, 'আমি এ ভেবে শঙ্কিত হই যে, তা আমার উম্মতের ওপর আজাব হিসেবে পতিত হয় কিনা, কেননা পূর্ববর্তী উম্মতদের ওপর এ পদ্ধতিতে আজাব পতিত হয়েছিল।' [মুসলিম : ৮৯৯]

৬. বৃষ্টি শেষে দোয়া করা: বৃষ্টি শেষ হয়ে এলে রাসূল সা. সাহাবায়ে কিরামকে বিশেষ একটি দোয়া পড়ার তাগিদ দিয়েছেন- ‘মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহ’। অর্থ- আল্লাহর অনুগ্রহ ও রহমতে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে। (সহিহ বুখারি, হাদিস : হাদিস : ১০৩৮)

লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ