মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

আরও ২২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনার প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এদের মধ্যে ঢাকায় ২১১ জন এবং বাকি ১৩ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন। গত ১ আগস্ট থেকে প্রতিদিনই ২০০ ওপর ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৪৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৯০০ জন এবং আর বাকিরা ঢাকার বাইরে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত চার হাজার ৫৪৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে তিন হাজার ৫৪৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ