রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় আরেকটি প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যে আফগানিস্তানের আরেকটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা।

জানা যায়, দেশটির জাওজাজান প্রদেশের রাজধানী শেবেরগান এখন তালেবানের দখলে।

আজ শনিবার প্রদেশটির ডেপুটি গভর্নর কাদের মালিয়া সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিমানবন্দর থেকে পিছু হটেছে সরকারিবাহিনী ও কর্মকর্তারা। এর মধ্য দিয়ে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান যোদ্ধারা। এর আগে শুক্রবার বিকালে নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ তালেবান দখলে নেয়।

এএফপির সূত্র জানিয়েছে, শেবেরগানে তালেবানে কিছুটা প্রতিরোধের মুখে পড়তে হয়। তবে তালেবানরা শেষ পর্যন্ত শহরটি দখল করেছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর তালেবান দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে। দেশটির গ্রামাঞ্চলের অধিকাংশ জায়গা নিজেদের দখলে নেওয়ার পর এখন তারা প্রধান শহরগুলোকে লক্ষ্য করে এগুচ্ছে।

লস্কর গাহের রাজধানী হেরাতসহ অন্যান্য প্রাদেশিক রাজধানীগুলোও যেকোনো সময় পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুটি প্রাদেশিক রাজধানী দখলে নেওয়ার পর তালেবানের মনোবল আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ৪১৯টি জেলার মধ্যে ২২৩টিই তালেবানের দখলে বলে জানা গেছে। সূত্র: এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ