শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এবারও ঈদের পোশাকের পরিবর্তে কাফনের কাপড় কিনেছে সিরিয়ার অধিবাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।।

সিরিয়ার উত্তর পশ্চিমে স্বাধীনতাকামী সংগঠনের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে তুরস্কের মধ্যস্থতায় অস্ত্রবিরতি চুক্তি সংঘঠিত হওয়ার পর বেশকিছুদিন যুদ্ধ ও সংঘর্ষ বন্ধ ছিল৷

চলতি বছর একতরফা নির্বাচনে বিজয়ী হওয়ার পর চুক্তি ভঙ্গ করে গত দু মাস ধরে আবার আক্রমণ শুরু করেছে দেশটির স্বৈরাশাসক বাশার আল আসাদ৷ এতে শুধুমাত্র শিশুই নিহত হয়েছে অন্তত ২৭জন, আহত হয়েছে শত শত মানুষ৷ বাড়িঘর ছাড়া ই এ পর্যন্ত অন্তত ৭টি স্কুল বোমা হামলা করে ধসিয়ে দেওয়া হয়েছে৷

গতকাল সোমবার (২ আগষ্ট) আলজাজিরার গার্ডিয়ানের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায় যে, ছুটির দিনগুলোতে, বিশেষকরে ঈদের দিনগুলোতে আক্রমণের মাত্রা তীব্র করা হয় বলে অভিযোগ বেসামরিক লোকদের৷

ফলে শিশুদের গার্জিয়ানরা প্রতি ঈদে তাদের আদরের সন্তানদেরকে ঈদের পোশাক কিনে দেওয়ার পরিবর্তে কিনে আনে সাদা কাফন৷ কারণ ঈদ এলেই বাশার আল আসাদের বর্বর সেনারা প্রধানত শিশুদেরই টার্গেট করে বিমান হামলা চালায়৷

বেসামরিক লোকেরা আলজাজিরাকে জানায়, গত তিনদিনে বোমা হামলায় অন্তত ১৩ জন প্রাণ হারায়৷ বর্তমান ঈদ এলেই আনন্দের পরিবর্তে আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদের হারানোর আশংকায় থাকি৷ ফলে ওদেরকে ঈদের নতুন পোশাক কিনে দেয়ার পরিবর্তে কাফন কিনে দেই৷

২০২০ সালের মার্চ মাসে তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও তা নিয়মিত ভঙ্গ করা হচ্ছে৷ গত মে মাসে সংসদীয় নির্বাচনে কারচুপি করে ৯৫% ভোটে জিতে চতুর্থ বারের মতো ৭ বছরের মেয়াদে ক্ষমতায় এসে সাংবিধানিকভাবে শফথ গ্রহন করেছে বাশার আসাদ৷ এবং সাথেসাথে তার নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলোকে যে কোনো মূল্যে দখল করবে বলে কঠিন শফথ নিয়েছে৷

ক্ষমতায় আসার পর থেকে আক্রমণের মাত্রা তীব্র করেছে, বিশেষকরে সাম্প্রতিক সময়ে এক সপ্তাহ যাবত দক্ষীণ পশ্চিম সিরিয়ার দিরআ, জাসিম ও ইয়াদুদাহ নামক অঞ্চল অবরোধ করে উপর্যপুরি ট্যাংক ও বিমান হামলা চালাচ্ছে৷ এতে বেশকিছু বেসামরিক লোক প্রাণ হারিয়েছে৷ নিহতদের মধ্যে রয়েছে একই পরিবারের তিনটি শিশু৷ আহত হয়েছে শতাধিক৷

আলজাজিরা ও আনাদোলু এজেন্সীর বিবৃতিমতে শুধুমাত্র দিরআ অঞলেই ৫০ হাজারের ও বেশি লোক কঠিন অবরোধের মধ্যে অত্যন্ত করুণ পরিস্থিতির মধ্যে রয়েছে৷ তারা প্রাণ বাঁচাতে বিশ্ব বাসীর কাছে সাহায্যর আবেদন জানিয়েছে৷
সূত্র: আলজাজিরা ও আনাদোলু এজেন্সী

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ