মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

দেশে আসছে ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসছে ভারত সরকারের উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। ইতোমধ্যে অ্যাম্বুলেন্সগুলো ভারতের পেট্রাপোল বন্দরে পৌঁছেছে।

শনিবার (৭ আগস্ট) যে কোন সময় উপহারের এ অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করবে। পরে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে নেওয়া হবে ঢাকায়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন অ্যাম্বুলেন্সের তথ্য বিভিন্ন গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, ২০২১ সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে দেশের স্বাস্থ্যসেবায়, বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবেলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৩০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে।

প্রতিশ্রুত বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে আশা করছে ভারতীয় হাইকমিশন।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন।’

জানা যায়, অ্যাম্বুলেন্সের আমদানিকারক ভারতীয় হাইকমিশনার। রপ্তানিকারক ভারতের ইসএমএল ইসুজি। বেনাপোল বন্দর থেকে পণ্য চালানটি ছাড় করাবেন সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন। প্রতিটা অ্যাম্বুন্সের ভারতীয় মুল্য ১৭ লাখ ১৭ হাজার ২০০ রুপি। যা বাংলাদেশি টাকায় ২০ লাখ ২০ হাজার ২০০ টাকা পড়ছে। তবে এ অ্যাম্বুলেন্সগুলো শুল্ক মুক্ত সুবিধায় বন্দর থেকে ছাড় হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ইতোমধ্যে অ্যাম্বুলেন্সগুলো ভারতের পেট্রাপোল বন্দরে পৌঁছেছে। বাংলাদেশের প্রবেশের জন্য গেট পাশ হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় অ্যাম্বুলেন্স প্রবেশের সম্ভাবনা কম। ফলে শনিবার প্রবেশ করতে পারে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ভারত থেকে ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর দিয়ে আসার জন্য উত্তরা মোটরসের নামে বৃহস্পতিবার বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় গেটপাস (আইজিএম) করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ