বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্বমানের দরসি কিতাব পরিবেশন করছে ‘মাকতাবাতুত তাকওয়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রত্যেক মুমিন মুসলমানেরই দুনিয়ার কামিয়াবি ও আখিরাতের নাজাতের জন্য চাই নির্ভুল ও সুনির্দিষ্ট পথের ঠিকানা। গন্তব্য বা ঠিকানা সঠিকভাবে নির্ধারিত না হলে মানুষ বিভ্রান্ত হয়, পথ হারিয়ে পতিত হয় যুগের অন্ধকারে। যুগে যুগে তাই দিনের রাহবারগণ আলোর মশাল নিয়ে পথ দেখিয়েছেন পথ হারা মানুষকে, পথহারা জাতিকে। তাঁদের হাতের যত মশাল ছিল, তার অন্যতম ছিল দ্বীনি প্রকাশনা, দ্বীনি কিতাব। এই কিতাব মানুষকে দিয়েছে আত্মিক শুদ্ধতা এবং তৈরি করেছে প্রকৃত মানুষ গঠনে মূল্যবোধ।

বাংলা ভাষায় প্রকাশিত দ্বীনি প্রকাশনা অগণিত কলম-মুজাহিদের নিরলস পরিশ্রমের ফলে আজ যে জায়গায় এসে পৌঁছেছে, তাকে উজ্জ্বল ভবিষ্যতের নির্দেশনা বললে অত্যুক্তি হবে না। দ্বীন সুরক্ষার সোনালী সেই ভবিষ্যতের উজ্জ্বল আঙ্গিনায় ‘মাকতাবাতুত তাকওয়া’ শামিল হয়েছে অগাধ স্বপ্ন নিয়ে।

এ বিষয়ে মাকতাবাতুত তাকওয়ার সত্বাধিকারী মাওলানা শাহাদাত হুসাইন বলেন, আমাদের স্বপ্ন-বাঙালি মুসলমানদের নীতি, নৈতিকতা বিশুদ্ধতা, ঈমান ও আমলের দৃঢ়তা নির্মাণ। আমাদের প্রতিশ্রুতি- পাঠকের সামনে উপস্থিত করা ইসলামের সঠিক ইতিহাস, ফাযায়েল, তাসাউফ, সীরাত, সাহাবা চরিত, বুযুর্গানে দ্বীনের জীবন কাহিনী এবং গঠনমূলক গ্রন্থ সম্ভার।

মাকতাবাতুত তাকওয়া আপনার বিশুদ্ধ দ্বীনি আবেগ ও রুচির চাহিদার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে ইসলামি সাহিত্য সংস্কৃতির সুদৃশ্য মিনার নির্মাণের ব্রত নিয়ে এগিয়ে যাবে। আপনাদের দোয়া, পরামর্শ ও নিরবচ্ছিন্ন সঙ্গ আমাদের আগামী দিনের পথ চলার পাথেয় হবে আশা রাখি। আল্লাহ আমাদের সুন্দর স্বপ্নের সহায়ক হবেন ইনশাআল্লাহ।

ঘরে বসে মাকতাবাতুত তাকওয়ার বই পেতে ক্লিক করুন এখানে। অথবা কল করুন- 01780-752718 নম্বরে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ