মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

থানার হাজতে রিমান্ডের আসামির ঝুলন্ত লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার উত্তরা পূর্ব থানার হাতজখানায় এক রিমান্ডের আসামির ঝুলন্ত লাশ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম মো. লিটন (৪৫)। সে মাদক মামলার আসামি ছিল।জিজ্ঞাসাবাদের জন্য দুদিন আগেই থানা হাজতে আনা হয়েছিল। পুলিশ দাবি করেছে, রিমান্ডে নেওয়া ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার ভোররাতে হাজতখানায় লিটনের ঝুলন্ত লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন্স) মো. মোখলেসুর রহমান।

গণমাধ্যমকে তিনি বলেন, ভোররাতে হাজতের ভেতরে ভেন্টিলেটরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কম্বল ছিঁড়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের আড়াল গিয়ে সে গলায় ফাঁস দেয় বলে ধারণা করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ