মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

প্রণোদনা প্যাকেজের যথাযথ ব্যবহারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজের যথাযথ ব্যবহার নিশ্চিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ‘সরকার এবং বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় দেয়া ঋণ যথাযথ খাতে ব্যবহার হচ্ছে না। কিছু কিছু ঋণ ব্যবহার হচ্ছে অনুৎপাদনশীল খাতে। আবার কোনো কোনো ক্ষেত্রে সেই ঋণ দিয়ে গ্রাহকের বিদ্যমান অপর ঋণের দায় সমন্বিত হচ্ছে।’

জারিকৃত নির্দেশনায় আরও বলা হয়, ‘প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করতে হবে। পাশাপাশি প্রণোদনা প্যাকেজের আওতায় দেয়া ঋণ যাতে অনুৎপাদনশীল খাতে ব্যবহার না হয়, সে লক্ষ্যে বিতরণকৃত ঋণের সদ্ব্যবহারের বিষয়টি অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের মাধ্যমে যাচাই করে নিশ্চিতের পরামর্শ দেয়া হলো।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ