বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ধর্ষণ রোধে নবীজী সা.-এর অনুপম শিক্ষা-কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ ফযলুল বারী।।

একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এক যুবক এসে বলল, আল্লাহর রাসূল! আমাকে যিনার অনুমতি দিন। তখন উপস্থিত লোকেরা তাকে ধমকাতে শুর" করল এবং বলল, তুমি এ কী বলছ, চুপ কর।

তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৎস কাছে এস। সে রাসূলের কাছে এসে বসল।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ যিনা করুক? সে বলল, আল্লাহর রাসূল! আপনার প্রতি আমার জান কোরবান হোক, কখনোই আমি তা চাই না। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউই তার মায়ের জন্য তা পছন্দ
করে না।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তুমি কি চাও তোমার মেয়ের সাথে কেউ যিনা করুক? সে বলল, আপনার প্রতি আমার জান কোরবান হোক, আল্লাহর রসূল, কখনোই না । তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউই তার মেয়ের জন্য তা পছন্দ করে না।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও যে তোমার বোনের সাথে কেউ যিনা করুক? সে বলল, আপনার প্রতি আমার জান কোরবান হোক, আমি কখনোই তা বরদাশত করব না। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউই তার বোনের জন্য তা পছন্দ করে না।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও, তোমার ফুফুর সাথে কেউ যিনা করুক? সে বলল, কিছুতেই আমি তা মেনে নিব না। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউই তার ফূফুর জন্য তা পছন্দ করে না।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও, তোমার খালার সাথে কেউ যিনা করুক? সে বলল,আপনার প্রতি আমার জান কোরবান হোক, কখনোই না । তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউই তার খালার জন্য তা পছন্দ করে না।

তারপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পিঠে হাত রেখে বললেন, হে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তার অন্তর পবিত্র রাখ। তার লজ্জাস্থানের হেফাজত কর।

সাহাবী বলেন, এরপর থেকে ঐ যুবক কোন দিন অন্যায়ের দিকে পা বাড়ায়নি।-মুসনাদে আহমাদ : ৫/২৫৬; (আলমুজামুল কাবীর, তবারানী) মাজমাউয যাওয়াইদ : ১/১২৯

লক্ষ্য করুন কীভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে সংশোধন করলেন। প্রতিটি যুবক প্রতিটি মানুষের অন্তরে যদি এ বিষয়টি জাগরুক থাকে তাহলে কখনোই একজন নারী বিপদের সম্মুখীন হবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ