মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

মানুষ বাঁচানোই এখন বড় রাজনীতি: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। দেশ এক মহাদুর্যোগের মধ্য দিয়ে অতিক্রম করছে। হাসপাতালগুলোতে আইসিইউ ও অক্সিজেন সংকটের কারণে ইতিমধ্যে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম।

আজ শনিবার বিকাল ৩টায় জুম এ্যাপসের মাধ্যমে আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে সংগঠনের নায়েবে আমীর, উপদেষ্টামন্ডলীর সদস্য, যুগ্মমহাসচিব, সম্পাদকমন্ডলীসহ কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যগণ সংযুক্ত ছিলেন।

তিরি আরো বলেন, সিট খালি না থাকায় সংকটাপন্ন রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌঁড়াচ্ছে স্বজনরা। এখন মানুষ বাঁচানোই হচ্ছে বড় রাজনীতি। করোনা পরিস্থিতি সামাল দেয়ার জন্য সরকারের উচিত ছিলো দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একত্রে কাজ করা। কিন্তু তা না করে সরকারের একলা চলো নীতি আর অপরিকল্পিত পদক্ষেপের ফলে দেশ চরম সংকটে নিপতিত হয়েছে। একদিকে রোগী বাড়ছে। অন্যদিকে অর্থনৈতিক সংকটে মানুষ দিশেহারা।

এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংকট মোকাবেলা করতে হবে। অসুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। অক্্িরজেন, আইসিইউ-সহ চিকিৎসা সুবিধা বাঁড়াতে হবে। মানসম্মত টিকা দান কর্মসূচী জোরদার করতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি পরিপালনে সতর্ক হতে হবে।

একইসাথে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য মহান আল্লাহর সাহায্যের জন্য জুলুম, নির্যাতন , পাপ-পঙ্কিলতার পথ পরিহার করে সাবাইকে তাওবাহ করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে ২০২১-২২ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার প্রথম সাধারণ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মুহাম্মদ ইসহাক তার বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ গ্রেফতারকৃত উলামায়েকেরাম ও নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন।

অধিবেশনে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের-সহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবী প্রসঙ্গ, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও জনজীবনের স্থবিরতা প্রসঙ্গ, রাজনৈতিক সংকট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গ, অর্থনৈতিক দূরাবস্থা ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি প্রসঙ্গ, দেশে দেশে মুসলিম নির্যাতন প্রসঙ্গ ও একটি শোক প্রস্তাà¦