মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে প্রবাসীদের সামার ট্রিপে অতিথি মুফতি আবুল হাসান এমপি ‘শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসির অধীনে রাখতে হবে’ ‘শিক্ষার্থীদের  জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই জাদুঘর’ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার

সব মামলায় জামিনের মেয়াদ বাড়ল আরও ১ মাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে চলমান সর্বাত্মক লকডাউনে বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরও এক মাস বাড়িয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহা. আলী আকবর সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেয়া হয়েছে বা যে সব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে বা যে সব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে- সে সব মামলার জামিন এবং সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা আগামী এক মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এর আগে চলতি বছর ৫ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ ও ২৭ মে এবং ২৭ জুন পাঁচ দফায় পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে সব আসামির জামিন যথাক্রমে ২, ৪, ১ ও ১ মাস করে বৃদ্ধি করেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে আদালতে বিচারপ্রার্থীদের উপস্থিতি নিয়ন্ত্রণে বারবার বিভিন্ন মেয়াদে আসামিদের জামিন ও অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ বৃদ্ধি করে আসছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ