সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

যোগান পর্যাপ্ত হলে চুক্তির অবশিষ্ট টিকা পাবে বাংলাদেশ: দোরাইস্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনা ভাইরাসের টিকা দেয়ার ব্যাপারে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছিল- সেই চুক্তির অবশিষ্ট টিকা দেওয়ার সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। যোগান বাড়লেই টিকা দেওয়া যাবে।

শুক্রবার (২৩ জুলাই) ভারত থেকে বাংলাদেশে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাইকমিশনার বলেন, ভারতের পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। আশাকরছি করোনা ভাইরাসের টিকার উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সামনে এগিয়ে যেতে পারব। যদি ভারতে টিকার যোগান পর্যাপ্ত থাকে, তাহলে বাংলাদেশ টিকা পাবে। তবে টিকার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এটি ইতিবাচক।

তিনি আরও বলেন, গত এক বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বেড়েছে। আবার বাংলাদেশের সঙ্গেও ভারতের রপ্তানি বাণিজ্য বেড়েছে। এর মানে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, তাহলে মহামারিতেও আমরা ভালো ব্যবসা করতে পারব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ