বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ কোটি ৪০ লাখ ইউরো সহায়তার দেবে ‘ইইউ’ সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের শপথ ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত লন্ডনে গাজার সাংবাদিক সাজি হামদানের আবেগঘন সাক্ষ্য সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার তাগিদ সেনাপ্রধানের জগন্নাথে খেলাফত ছাত্র মজলিসের ফ্রি আই কেয়ার ও ভিশন স্ক্রিনিং ক্যাম্প ড. শোয়াইব আহমদের পৃষ্ঠপোষকতায় ৩৯ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ সরকারি নিবন্ধন পেল মারহামা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফিরাকে বাতিলার অপতৎপরতা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু সংসদে মাথা নুয়ে ‘প্রবেশ-বাহির’ আইন বাতিল ঘোষণা

ভাসানচরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৩৫ গরু দিয়ে ঈদ উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আনন্দ-উৎসবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এদিন মোট ১৮ স্থানে রোহিঙ্গা ইমামের নেতৃত্বে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া ২৩৫টি গরু কোরবানি করে গোশত বিতরণ করা হয় সব পরিবারের মাঝে।

বুধবার (২১ জুলাই) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ভাসানচরের নৌবাহিনীর ক্যাম্প ইনচার্জ শংকর বিশ্বাস।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ভাসানচরে রোহিঙ্গাদের ঈদুল আজহা উৎযাপিত হয়েছে। সকাল ৭টায় প্রথম জামাত ও সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গা ইমামের নেতৃত্বে ১৮ স্থানে ঈদের নামাজ আদায় করে রোহিঙ্গারা।

তিনি আরও বলেন, ঈদের নতুন পোশাক পরে রোহিঙ্গা ছেলে-মেয়েরা বিভিন্ন স্থানে ঘুরতে এসেছে। শেষে ২৩৫টি গরু কোরবানি করে গোশত বিতরণ করা হয়েছে। গরুর গোশত পেয়ে তাদের আনন্দ করতে দেখা গেছে।

বেসরকারি সাহায্য সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মো. শাহারুল আলম ঢাকা পোস্টকে বলেন, ভাসানচরে অবস্থিত রোহিঙ্গাদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশে ৪ হাজার ৫৮২ পরিবারের মাঝে ঈদের উপহারসামগ্রী বিতরণ করেছি। এর মধ্যে ছিল একটা করে লুঙ্গি ও একটা করে থামি।

তিনি বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে ১৩৫টি গরু কোরবানি করা হয়। কোরবানির পর দুই কেজি প্যাকেট করে প্রতিটি রোহিঙ্গা পরিবারের মাঝে বিতরণ করেছি।

প্রসঙ্গত, নোয়াখালীর হাতিয়ার ভাসানচর দ্বীপে সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

এরপর একই বছরের ২৯ ডিসেম্বর আরও ১ হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯-৩০ জানুয়ারি ২ হাজার ৪২১ জন ও ১৩ ফেব্রুয়ারি ৩ হাজার ৬০০ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ