মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


কৃতজ্ঞতা-বোধ ও আল্লার করুণার স্বীকৃতি দান ইমানের গুরুত্বপূর্ণ অংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী ওয়াদুদ নওয়াজ

আল-কোরানের প্রথম সূরা ‘আল-ফাতিহা’র শুরু আল্লার প্রশংসা ও মাহাত্ম্য ঘোষনার মধ্য দিয়ে।সমগ্র সৃষ্টি-জগতের স্রষ্টা ও পালন-কর্তা হিসাবে আল্লার আধিপত্য ও সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান আল-কোরান মানবজাতির জন্য বাধ্যতামূলক করেছে।

প্রকৃতিগত ভাবে অধিকাংশ মানুষই আত্ম-সর্বস্ব, অকৃতজ্ঞ ও স্বার্থপর। উপকারীর উপকার স্বীকার করতে সে কুণ্ঠা বোধ করে। নিজের যোগ্যতার বাইরেও সে সবসময় অন্যদের প্রশংসা ও স্বীকৃতির কাঙাল। কিন্তু অপরের ক্ষেত্রে সে বড়ই কৃপন। যার কাছে সে সবচেয়ে বেশী ঋণী তাকেই সে সবচেয়ে বেশী তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করে।বিশ্ব-নিয়ন্তা আল্লার করুণা ও রহমতের সাগরে সবসময় ডুবে থাকলেও তাঁকে স্বীকৃতি দান ও তাঁর ঋণ স্বীকারে তার বড়ই অনীহা!

সূরা আয-যুমারের ৬৭ নং আয়াতে আল-কোরানের সুস্পষ্ট অভিযোগ, মানুষ আল্লার সঠিক মূল্যায়ন করেনা ও তাঁর যথাযোগ্য সম্মান স্বীকৃতিও তাঁকে দেয়না।

আল্লার গুনাবলী ও তাঁর নিদর্শন সমূহের যথাযোগ্য স্বীকৃতি দান বিশ্বাসীদের ইমানের অবিচ্ছেদ্য অঙ্গ।মানুষের সঠিক উপলব্ধির জন্য কোরান তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি আয়াতে আল্লার গুনাবলী ও নিদর্শন সমূহের বিশদ ও যুক্তি-সংগত ব্যাখ্যা দান করেছে।

কোরান তার প্রতিটি আয়াতের মাধ্যমে স্রষ্টা, ও সৃষ্টি-জগতের প্রভু ও পালনকর্তা হিসাবে আল্লার নিরঙ্কুশ সার্বভৌমত্বের যৌক্তিক-ভিত্তি প্রতিষঠা করার প্রয়াস পেয়েছে এবং সুস্পষ্টভাবে ঘোষনা করেছে এর নি৪শর্ত স্বীকৃতি মানুষের জন্য ইমানের অংগই শুধু নয় তার নৈতিক দায়িত্বও বটে।আমি কোনো কিছুর স্রষ্টা না হয়েও তাঁর সমস্ত নেয়ামত ভোগ করবো অথচ তাঁর স্বীকৃতি দেবোনা এর থেকে অকৃতজ্ঞতা ও অনৈতিক কাজ আর কি হতে পারে?

মানুষ তার জীবনে প্রতিটি পদক্ষেপে,প্রতিটি মুহূর্তে আল্লার অগুনতি নিদর্শনের মুখোমুখি হয় যেগুলি তার নিঃশ্বাস-প্রশ্বাসের মতই সত্য ও বাস্তব।এমনকি তার সমগ্র অস্তিত্বই যে, স্রষ্টার সৃষ্টি নৈপুণ্যের সব থেকে বড় নিদর্শন একথা সে ভুলে কি করে!! অবিশ্বাসী ও বস্তু-বাদী চিন্তা-ধারার অনুসারীরা আল্লার অস্তিত্বকে অস্বীকার করার লক্ষ্যে বিজ্ঞানের শরণাপন্ন হন। কিন্তু বিজ্ঞান তার অগ্র-যাত্রায় প্রতিটি আবিষ্কারের মধ্য দিয়ে স্রষ্টা হিসাবে তাঁর মহিমাকেই সমুন্নত করে।

এখন প্রশ্ন হলো, “কিভাবে আমরা আল্লার সঠিক মূল্যায়ন করতে পারি? আল্লার সঠিক মূল্যায়নের সবচেয়ে শক্তিশালী আত্মিক হাতিয়ার হলো আল-কোরান। আর বিজ্ঞান হলো আল্লার মহিমা ও বিশ্ব-নিয়ন্ত্রনে তাঁ