সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ

কোরবানির হাটে ঢুকতে মানতে হবে যেসব শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদ উপলক্ষে এবার রাজধানীতে বসছে বেশ কয়েকটি পশুর হাট। তবে কোরবানির পশু অনলাইনে বেচাকেনায় গুরুত্ব দিয়েছে সরকার।

রাজধানীর দুই সিটি করপোরেশন মিলিয়ে এবার ২০টি পশুর হাট বসার কথা জানিয়েছে কর্মকর্তারা। আগামী ১৭ জুলাই থেকে হাটগুলোতে পশু বিক্রি শুরু হবে। এবার গাবতলীর স্থায়ী পশুর হাটসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৯টি হাটের ইজারা দিয়েছে। আর দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সারুলিয়ার স্থায়ী পশুর হাটসহ ১১টির ইজারা দিয়েছে।

তবে সংক্রমণ এড়াতে দুই সিটি করপোরেশন হাট ব্যবস্থাপনায় নতুন কিছু শর্ত যুক্ত করেছে। এর মধ্যে- গায়ে জ্বর নিয়ে এবং বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিরা হাটে ঢুকতে পারবে না। এছাড়া হাটে প্রবেশকারীকে গ্লাভস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং হাটে হাত ধোঁয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক সাবান রাখতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা যাবে না।

হাটে ঢোকা ও বের হওয়ার জন্য আলাদা গেইট থাকবে। এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এসব শর্ত না মানলে ইজারা বাতিলও হতে পারে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মুহা. রাসেল সাবরিন।

তিনি বলেন, ১৭ তারিখের পূর্বে কেউ কেনাবেচা করতে পারবে না। এ নিয়ম ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।

যে ১১ স্থানে বসবে ঢাকা দক্ষিণ সিটির হাট- উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালসংলগ্ন উন্মুক্ত জায়গা, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ সেকশন ১ ও ২-এর খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা এবং গোলাপবাগে দক্ষিণ সিটি করপোরেশন মার্কেটের পেছনের খালি জায়গা।

যে ৯ স্থানে বসবে ঢাকা উত্তর সিটির হাট- বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক-ই, সেকশন-৩–এর খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, উত্তরখান মৈনারটেক শহীদ নগর হাউজিং (আবাসিক) প্রকল্পের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) অস্থায়ী পশুর হাট, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়কসংলগ্ন রাজধানী হাউজিং, স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা এবং ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৩০০ ফুট সড়কসংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল লিমিটেড ও যমুনা হাউজিং কোম্পানি এবং ব্যক্তিমালিকানাধীন খালি জায়গায় পশুর হাট বসানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ