ইসমাঈল হাবীব ।। কুরবানি।ভেতরে লুকিয়ে আছে পিতা পুত্রের অসীম ত্যাগের ইতিহাস।ঐশীপ্রেমের মালা গাঁথার অতুলনীয় এক বিরল দৃষ্টান্ত রয়েছে এই ইতিহাসে।
শাশ্বত চেতনার এই কুরবানি যুগে যুগে মুসলিম উম্মাহর চেতনাকে শানিত করেছে।এখনো পৃথিবীর সবখানে এই পুণ্যের বিধান সগৌরবে প্রতিষ্ঠিত রয়েছে।
ইতিহাসের পাতায় একটু নজর দেওয়া যাক।জীবন সায়াহ্নবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রিয় খলীল ইবরাহিম আলাইহিস সালাম আকুল আবেগে একটি পুত্রসন্তানের মিনতি জানালেন।আল্লাহ তায়ালা তার হৃদয়ের আকুলভরা মিনতি কবুল করলেন।দান করলেন তাকে সুবুদ্ধির একটি পুত্রসন্তান।পবিত্র কোরআনে সে কথাই বর্ণিত হয়েছে কী সুন্দর ধাপে ধাপে। ইবরাহিম বলল; হে' আমার প্রতিপালক! আমাকে একজন সৎকর্মপরায়ণ সুসন্তান দান করুন।অতঃপর আমি তাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম। (সূরা সাফফাত; ১০০- ১০১)
বার্ধক্যের অমন জরাজীর্ণ সময়ে ইবরাহিম আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পুত্র সন্তানের সুসংবাদ সত্যিই আকাশপুষ্ট নেয়ামত ছিল। বিবি হাজেরার মাতৃগর্ভে জন্ম নিলো ফুটফুটে এক পুত্র সন্তান।
ইবরাহিম আলাইহিস সালাম চোখভরে পুত্রের দিকে তাকিয়ে দেখেন।তবুও মনের ব্যকুল আশ মিটে না।দু'চোখ কেবল নির্বাক হয়ে তাকিয়েই থাকে।হৃদয়ের মানিককে বুকে জড়িয়ে আটকে রাখেন।পরম আদরে ক্ষণে ক্ষণে কপালে চুমু দেন।
পুত্রস্নেহের এমন আনন্দঘন মুর্হূতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো—তিনি যেন স্ত্রী ও সন্তানকে নির্বাসনের জন্য সবুজহীন উপত্যকায় রেখে আসেন।
ইবরাহিম ভাবনায় পড়ে যান এতটুকু শিশুকে কীভাবে বিজন মরুভূমিতে রেখে আসবেন! তবুও আল্লাহর নির্দেশ অমান্য করা যাবে না, মানতেই হবে।মনের প্রবল ইচ্ছেটুকু আল্লাহর জন্য সঁপে দিয়ে বিবি হাজেরা ও আদুরে ইসমাঈলকে উটের পিঠে নিয়ে রওনা হোন।চলতে চলতে 'ফারান' মরুপ্রান্তরে আসেন।
চোখের সামনে আদিগন্ত বৃক্ষহীন ধূ—ধূ প্রান্তর রাশি রাশি বালু চিকচিক করছে। আল্লাহর নির্দেশের সামনে মনের ব্যকুল ইচ্ছে থাকা সত্ত্বেও বিবি হাজেরা ও ইসমাঈলকে সেখানেই রেখে এলেন।
জীবনের চঞ্চল শৈশবে শিশু ইসমাঈল ধীরে ধীরে বেড়ে উঠতে লাগল।তারপর যখন একটু আধটু উপলব্ধির বয়সে উপনীত হলো।তখন একদিন ইবরাহিম আলাইহিস সালাম স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আদৃষ্ট হোন—তিনি যেন সবচে' প্রিয় বস্তুকে কুরবানী করেন।নবীদের স্বপ্ন ছিল।তাই নবীগণ স্বপ্নে যা দেখতেন, সেটা ওহী হিসেবে গণ্য হতো। স্বপ্ন দেখার পর তিনি বুঝে ফেললেন—সবচে' প্রিয়বস্তু কোনটি? কুরআন সে কথা বলেছে—পিতা পুত্রের কথোপকথন। 'তারপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে উà¦