মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

আগামীকাল থেকে ঈদের আগে আর মাত্র চারদিন ব্যাংক খোলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে চলমান কঠোর বিধিনিষেধের (লকডাউন) পরিপেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার অনুযায়ী আগামী বুধবার (১৪ জুলাই) ব্যাংক লেনদেন হবে। ঈদের আগে এরপর মাত্র তিনদিন ব্যাংক খোলা থাকতে পারে।

বুধবার (১৪ জুলাই) এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। এর আগে, গত ৩০ জুন জারি করা এক সার্কুলারে সপ্তাহে চারদিন (সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। সেই সার্কুলার অনুযায়ী এখন পর্যন্ত সপ্তাহে চারদিন করেই ব্যাংক লেনদেন হচ্ছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু কোরবানি পশু ক্রয়-বিক্রয়ের একটা বিষয় রয়েছে, পাশাপাশি লকডাউন শিথিল করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেক্ষেত্রে আগামী রোববারও (১৮ জুলাই) ব্যাংক খোলা থাকতে পারে। আর সেটি হলে ঈদের আগে আগামী ১৪, ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংক খোলা থাকবে।

এদিকে চলমান কঠোর বিধিনিষেধ (লকডাউন) ঈদকে সামনে রেখে শিথিল করে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৫ জুলাই মধ্যরাত থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল থাকবে। জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে জনসাধারণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ