মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ঈদের আগেই চালু হচ্ছে ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহার আগে আগামী ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ সোমবার (১২ জুলাই) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে, সব টিকিট অনলাইনে বিক্রি হবে। কোন কোন রুটে কতটি ট্রেন চলবে সে ব্যাপারে মঙ্গলবার (১৩ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার সকালে সে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বিকেল থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ট্রেনের সংখ্যা কম হবে বলে জানান তিনি।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আট দিনের জন্য চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে সরকার। তবে ঈদের পর আবারও ১৪ দিনের জন্য লকডাউনে যাচ্ছে দেশ। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। একইসঙ্গে সীমিত পরিসরে খুলবে দোকানপাট ও শপিংমল।
আরও জানা গেছে, ঈদে বাড়ি যাওয়ার বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার শর্তে গাড়ি চলাচলের সুবিধা দেওয়া হবে। তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ