মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনয়ন পেলেন পিটার হাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে পিটার হাসকে। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশসহ আরও চার দেশে রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছেন। অন্য তিনজন হলেন- ভারতে এরিক গার্সেটি, চিলিতে বার্নাডেট মিহান ও মোনাকোতে ক্যাম্পবেল বাওয়ার।

পিটার হাস বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন। কর্মজীবনে তিনি ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন ও কন্স্যুলার সার্ভিসে কাজ করেছেন।

শিগগিরই নতুন চারজনের মনোনয়ন চূড়ান্ত করবে মার্কিন সিনেট। মনোনয়ন চূড়ান্ত হলে পিটার হাস বর্তমানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হবেন।

ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়নপ্রাপ্ত লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র এরিক গার্সেটি ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে তার দ্বিতীয় মেয়াদ শেষ হবে।

ভারতে রাষ্ট্রদূত হিসেবে এরিক গার্সেটির মনোনয়ন সিনেটে অনুমোদন হলে তিনি হবেন প্রথম মেয়র যিনি মেয়র হিসেবে মেয়াদ শেষের আগে দায়িত্ব ছেড়ে রাষ্ট্রদূত হচ্ছেন।

-এএ