শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বন্ধু এবং শত্রু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আ.স.ম আল আমীন

আফসোস আমার, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, আমার কাছে সত্য দ্বীনের উপদেশ আসার পর সে আমাকে বিচ্যুত করে দিয়েছিল। আর শয়তান তো সর্বদা মানুষকে বিপদের সময় একা রেখে চলে যায় (সুরা ফুরকান ২৮-২৯)আজকাল বন্ধু ছাড়া কেউ চলতে পারেনা, কাহারো ভালো বন্ধু থাকে কাহারো খারাপ বন্ধু থাকে।

বন্ধু মানুষের জীবন কে কঠিন ভাবে প্রভাবিত করে, তাই কাউকে বন্ধু বানানোর আগে যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে নিতে ব্যর্থ হয়। তাহলে সে বন্ধু তাকে মন্দের দিকে ডেকে নিয়ে যায়, তাকে দ্বীনি পরিবেশ থেকে দূরে সরিয়ে নেয়। রাসুল (সঃ) এর মক্কী যুগে উবাই ইবনুল খলফ ও উকবা ইবনে আবি মুআইত ছিল একে অপরের ঘনিষ্ঠ বন্ধু।

একদিন উকবা রাসুল সা. এর মাজলিসে এসে কিছু কথা শুনলো। সেটা জেনে গিয়েছিল উবাই ইবনুল খলফ। তখন উবাই উকবার কাছে আসলো, আর জিজ্ঞেস করলো তুমি নাকি মোহাম্মদের সাথে উঠাবসা শুরু করেছো? তার কথা শুনছো? আমি তোমার সাথে আর কথা বলবোনা। তখন উবাই কসাম করে বললো, তুমি যদি আর মুহাম্মদের কাছে যাও তোমার চেহারা আমি আর দেখবনা, আর যদি চাও তোমার সাথে আমার বন্ধুত্ব টিকে থাকুক তাহলে তোমাকে মুহাম্মাদের মুখে থুথু মেরে আসতে হবে। (নাউজুবিল্লাহ)

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, মানুষ তার বন্ধুর দ্বারা বেশি প্রভাবিত হয়, তাই প্রত্যেকের খেয়াল রাখা উচিত সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। রাসুল সঃ আরো বলেছেন, তুমি ঈমানদার লোক ব্যাতিত অন্য কাহারো সাথী হয়োনা এবং আল্লাহভীরু মুত্তাকী লোক ছাড়া কেউ যেন তোমার খাদ্য না খায়।

বন্ধু নির্বাচনে তিনটি গুনকে প্রধান্য দিতে হবে, ১- খোদাভীরু ২- আমানতদারি ৩- সত্যবাদী আল্লাহ তায়া’লা ইরশাদ করেন, যখন সে দিনটি আসবে তখন মুত্তাকিরা ছাড়া অবশিষ্ট সব বন্ধুই একে অপরের দুশমন হয়ে যাবে। (সুরা যুখরুফ-৬৭)

প্রিয় ভাইয়েরা আমার, তাই আমাদের বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে লক্ষ রাখতে হবে তার চরিত্র, কর্ম, আচার ব্যবহার, কথা বার্তা, চিন্তা- চেতনা স্বভাব ইত্যাদি। তাই আল্লাহ আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জীবনে অসৎ খোদাদ্রোহী বন্ধু থেকে হেফাজত করুন, এমন বন্ধু আমাদের দান করুন যাদের নিয়ে জান্নাতেও এক সাথে থাকতে পারি। এমন বন্ধু আল্লাহ আমাদের দান করুন যারা আমাদের জান্নাতের পথে আহবান করে।

লেখক, শিক্ষার্থী, মা'হাদুল ইকতিসাদ ওয়াল ফিকহীল ইসলামী, ঢাকা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ