আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানানোর পাশাপাশি এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
আজ শনিবার শনিবার নগর উত্তরের মজলিসে আমেলার জরুরী বৈঠকে সভাপতির বক্তব্যে নগর সভাপতি বলেন; করোনায় ভয়াল থাবা ও লকডাউনে যখন মানুষের জীবন বিপর্যস্ত, তখন রূপগঞ্জের অগ্নিকান্ডে অর্ধশতাধিক মৃত্যুও ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।
তিনি বলেন; প্রতিটি শিল্প-কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর সহ বেসরকারী কয়েকটি সংস্থা কাজ করে। অঈঈঙজউ, অখখওঅঘঈঊ সহ অনেক প্রতিষ্ঠান রয়েছে তদারকির জন্য। অথচ এরই মাঝে অর্ধ শতাধিক প্রাণহানী প্রমান করে, অধিদপ্তর গুলো দূর্নীতিতে নিমজ্জিত বিধায় আমাদেরকে বারবার এজাতীয় দূর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে।
অধ্যক্ষ ফজলে বারী মাসউদ আরও বলেন; প্রতিটি দূর্ঘটনার পর-ই আমরা সরকার ও প্রসাশনকে নড়েচড়ে বসতে দেখি। দেখি তদন্ত কমিটি গঠন করতে। লাভ কি হয় এতে? কোনও অংশে এজাতীয় দূর্ঘটনা কমে না। এজাতীয় দূর্ঘটনা কমাতে আগে প্রয়োজন জনগণের প্রতি সরকার ও প্রসাশনের আন্তরিকতা। দূর্নীতি ও দু:শাসনকে রুখতে না পারলে বাংলাদেশের মেহনতি শ্রমিক জনতা সহ কারও জীবনই নিরাপদ নয়।
নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
-এটি