মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় তরুণ প্রবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পর্তুগালে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান মিজান (২৮) নামে বাংলাদেশী এক যুবক মারা গেছেন। ১৭ দিন লিসবনের সান্তা মারিয়া হাসতাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার (৫ জুলাই) মারা যান তিনি।

মিজানুর রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার মোঘলাবাজার থানায়। গত ১৯ জুন লিসবনের আলকান্ত্রা নামক স্থানে ইলেকট্রিক বাইসাইকেলের ব্রেকের তার ছিঁড়ে নিয়ন্ত্রণ হারালে, দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনায় তার এক হাত ও এক পা ভেঙে যাওয়ার পাশাপাশি মাথায়ও আঘাত পান মিজান।

এরপর থেকেই তিনি পর্তুগালের রাজধানী লিসবনের সান্তা মারিয়া হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুরু থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিলো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মিজানের মরদেহ দেশে পাঠানোর আবেদন জানিয়েছে তার পরিবার। মরদেহ দেশ পাঠানোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে লিসবনের বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ দূতাবাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ