শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নরেন্দ্র মোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্যের সব পেট্রল পাম্প এর সামনে কোভিড বিধি মেনে ১০ ও ১১ জুলাই প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোপণ্যের দাম কমানোর আর্জি জানিয়ে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

চিঠিতে তিনি লিখেছেন, পেট্রোলের দাম সেঞ্চুরি ছুয়েছে, ডিজেলও প্রায় কাছাকাছি। ৪ মে থেকে এখন পর্যন্ত ডিজেলের দাম ৮ বার বেড়েছে। মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী যেন অবিলম্বে ব্যবস্থা নেন।

তিনি চিঠিতে জানিয়েছেন যে ২০২০ সালের ২০ মে থেকে আজ পর্যন্ত ভোগ্যপণ্যের সূচক বেড়েছে ১২.৯৪ শতাংশ। ভোজ্য তেল বেড়েছে ৩০.৮, ডিম ১৫.২ এবং ফলমুল ১২ শতাংশ।

ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। মানুষ এরপর না খেতে পেয়ে মারা যাবে। তিনি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন যে, কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্য থেকে ৩৭০ শতাংশ শুল্ক আদায় করে। রাজ্য সরকারের কেউ কেউ জ্বালানি তেলের ওপর সেল কমালেও কেন্দ্র তার মুনাফা কমায় নি। প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন যাতে কেন্দ্র তাদের প্রাপ্য শুল্ক কমিয়ে তেলের দামে কিছুটা ভারসাম্য আনে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ