আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে তৈরি করোনার ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানবদেহে পুশ করার আগে বানরের দেহে পুশ করে এর কার্যকারিতা যাচাইয়ের জন্য রোববার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকায় বানর ধরতে যান কর্মকর্তাসহ কয়েকজন। সেখানে টিকা তৈরিকারী প্রতিষ্ঠানের পাঁচজন হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে।
লাঞ্ছিতরা হলেন- গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মিডিয়া কনসালটেন্ট ও গ্লোবাল টেলিভিশনের অ্যাসাইনমেন্ট কর্মকর্তা মো: আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম রাশেদ, ক্যামেরা পারসন ফাহাদ আল কাদরিসহ তাদের দুই গাড়িচালক।
লাঞ্ছিত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সরকারি অনুমতি নিয়ে বানর ধরতে যান তারা। এলাকাটি থেকে ১০টি বানর ধরেও ফেলেন। কিন্তু স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল যুবক বানরের জন্য টাকা দাবি করে ও টাকা না দেয়ায় তারা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। একইসাথে তাদের সাথে থাকা টাকাসহ বানরগুলো ছিনিয়ে নিয়ে গেছে। তাদের কাছে এসব ঘটনার ফুটেজও আছে। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান আনিসুর রহমান।
বরমী বাজার বণিক সমিতির সভাপতি আবুল হাশেম বলেন, সকাল ১০টার দিকে বাজারের ব্যবসায়ীসহ বরমী এলাকার স্থানীয় জনগণ বানর ধরার খবরটি আমাকে জানায়। পরে আমি সেখানে গিয়ে কয়েকটি বানর খাঁচায় আবদ্ধ অবস্থায় দেখতে পাই। এসব বানর ধরার কারণ জানতে চাই। পরে তারা গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি করা করোনার ভ্যাকসিন বঙ্গভ্যাক্স মানব দেহে পুশ করার আগে প্রাণীর দেহে পুশ করে এর কার্যকারিতা যাচাইয়ের জন্য বানর ধরার কথা জানান।
বানর ধরার জন্য বন বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি থাকার কথা জানান। কিন্তু স্থানীয়রা বানর ধরতে বারণ করার পরও তারা বানর ধরা অব্যাহত রাখায় তারা উত্তেজিত হয়। তাদের শান্ত করে বানর ধরতে আসা লোকজনদের স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেয়া হয়। সেখান থেকে শ্রীপুর থানা পুলিশ তাদের থানায় নিয়ে আসেন। তবে তিনি বানরের জন্য টাকা দাবি ও লুটের কথা অস্বীকার করেছেন।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো: তবিবুর রহমান জানান, গ্লোব বায়োটেক লিমিটেড কর্তৃক আবিষ্কৃত কোভিড-১৯ টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে প্রয়োগের আগে বানরের দেহে পরীক্ষার জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ থেকে নির্দেশনা দেয়া হ