মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

প্রশিক্ষণের সময় হঠাৎ ইসরায়েলি সেনা কমান্ডারের অস্বাভাবিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় হঠাৎ করে পড়ে গিয়ে শ্যারন আসমান নামে এক ইসরাইলি সেনা কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ইসরাইলের মধ্যাঞ্চলীয় বেইত লিড সেনাঘাঁটিতে ফিটনেস ট্রেনিং চলার সময় বৃহস্পতিবার কর্নেল শ্যারন আসমান হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। খবর হারেৎসের।

এ সময় তার সঙ্গে থাকা কমান্ডাররা তার সাহায্যে এগিয়ে আসেন। ইসরাইলের ‘নাহাল’ পদাতিক ব্রিগেডের ৪২ বছর বয়সি এই কমান্ডারকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ইসরাইলি সেনাবাহিনী বলছে, কর্নেল আসমানের অকস্মাৎ মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে।

২৫ বছর আগে ইসরাইলি সেনাবাহিনীতে যোগ দেওয়া এই সেনা কর্মকর্তা দুই বছর আগে ব্রিগেড কমান্ডার পদে উন্নীত হয়েছিলেন।

ইসরাইলি সামরিক কারাগারে দুই মাস আগে অজ্ঞাত কারণে আরেক সিনিয়র সেনা কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল।

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ওই সেনা কর্মকর্তাকে গত ১৬ মে তার প্রিজন সেল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পরে হাসপাতালে তার মৃত্যু হলে তিনি আত্মহত্যা করেছেন বলে তেলআবিব চালিয়ে দেয়। তবে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর কারণ ঘোষণা করা হয়নি।

ফলে ওই সেনা কর্মকর্তার মৃত্যুর পাশাপাশি তার বিরুদ্ধে আনীত গুপ্তচরবৃত্তির অভিযোগের রহস্য ধামাচাপা পড়ে যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ