শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

চিকিৎসা গবেষণা পরিষদের কোষাধ্যক্ষ হলেন ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।যাকওয়ানুল হক চৌধুরী।।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র মহাসচিব সিলেটের বালাগঞ্জ উপজেলার সুলতানপুরের কৃতি সন্তান ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ।

ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল নিজেই এ বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন। এনিয়ে এলাকার মানুষদের মাঝে চলছে আনন্দের জুয়ার। সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজের ওয়ালে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, ‘সমসাময়িক চিকিৎসা কাজে গবেষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার তাগাদা দিচ্ছেন। আমি নিশ্চিত করে বলতে পারি, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে করোনা মহামারীসহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় আমি ও আমার সহকর্মীরা নিরলস কাজ করে যাবো।’

কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাসসের আলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ