রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকার চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর লন্ডনের ব্রিক লেন জামে মসজিদের সুবর্ণজয়ন্তী উদযাপন সেপ্টেম্বরে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মাসিক বৈঠক অনুষ্ঠিত জমিয়তের ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা কাল আমিরে মজলিসের সঙ্গে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

আজ থেকে যেভাবে চলছে ব্যাংকিং লেনদেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীমিত লকডাউনের মধ্যে আগের নির্দেশনা মেনে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে। একইসঙ্গে শেয়ারবাজার লেনদেনও চলবে চলমান নির্দেশনা অনুযায়ী।

তবে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া শাটডাউনের আতঙ্কে গতকাল রাজধানীর ব্যাংক শাখাগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।  রাজধানীর মতিঝিল, গুলশান এলাকার ব্যাংকগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আজ থেকে সারা দেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হচ্ছে। চলবে বুধবার পর্যন্ত। ১ জুলাই থেকে শুরু হবে এক সপ্তাহের কঠোর লকডাউন। পরিস্থিতি বিবেচনা করে লকডাউন আরও বাড়তে পারে। এসব কিছু মিলিয়ে গ্রাহকরা টাকা উত্তোলন ও জমা দিতে ভিড় করেছেন ব্যাংকগুলোতে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, সীমিত লকডাউনের জন্য নতুন কোনো নির্দেশনা নেই। চলমান নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম চলবে। আগামী ১ জুলাই থেকে শাটডাউনের সময় ব্যাংকিং কার্যক্রম নিয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ