শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

রেললাইনে বসে গেম খেলার সময় ছুরিকাঘাতে যুবক খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাতকানিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ আবদুল গনি প্রকাশ রকি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বসুমতির দীঘির পশ্চিম পাশে নির্মাণাধীন রেললাইনের উপর এ ঘটনা ঘটে।

নিহত রকি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ৪নং ওয়ার্ড গোদারপাড় এলাকার মৃত আহমদ কবিরের ছেলে।

স্থানীয়রা জানান, রকি সাতকানিয়ার সদর ইউনিয়নের মনজুর আলমের ফার্নিচারের দোকানে কর্মচারীর কাজ করতেন। অধিকাংশ দিন ফার্নিচার দোকানের কাজ শেষে তিনি নির্মাণাধীন রেললাইনে বসে মোবাইলে গেম খেলতেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার সময় ওই জায়গায় দুর্বৃত্তরা তার মোবাইল ও টাকা কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। একপর্যায়ে দুর্বৃত্তরা রকির পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

রকির চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে রকি মারা যান।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ