বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘পানির দাম বৃদ্ধির অন্যায্য ও গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার ভয়াবহ সংক্রমণের সময় ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তকে অন্যায্য ও গণবিরোধী আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, করোনাকালে যখন মানুষের আয় ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ কমেছে এবং ঢাকার জীবনযাত্রার ব্যয় ৬ শতাংশ বেড়েছে, তখন এ মূল্যবৃদ্ধি জনজীবনকে বিপন্ন করে তুলবে।

শুক্রবার (২৫ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন,‌ ঢাকা ওয়াসা গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়িয়েছে। এই করোনাকালেও‌ ২ বার বাড়িয়েছে। অথচ ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ঢাকা ওয়াসা একটি ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এতো ব্যর্থতার পরও গত ১২ বছরে ঢাকা ওয়াসার এমডির বেতন বেড়েছে ৪২১ শতাংশ।

মাওলানা ইমতিয়াজ বলেন, পানির মূল্য বৃদ্ধির কারণ হিসেবে ঢাকা ওয়াসা উৎপাদন খরচ বাড়ার কথা বলছে। অথচ দুর্নীতি, চুরি ও অপচয় রোধ করলে উৎপাদন খরচ অনেক কমে যাবে।

তিনি বলেন, বাসযোগ্যতায় বৈশ্বিক সূচকে পিছিয়ে থাকলেও জীবনযাত্রার ব্যয় আর মূল্যস্ফীতিতে ঢাকা দক্ষিণ এশিয়ার ব্যয়বহুল শহর। এমনকি ওয়াশিংটনের চেয়েও ঢাকা ব্যয়বহুল শহর। সেবার মান নিশ্চিত না করে দাম বাড়ানো নগরবাসীর সাথে তামাশা ও নির্মম রসিকতা।

মাওলানা ইমতিয়াজ করোনার এ ভয়াবহ সংক্রমণের সময় পানির দাম বাড়িয়ে জনদুর্ভোগ আর না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় নগর দক্ষিণ সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- নগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর দক্ষিণ ও সহযোগী সংগঠনের নগর নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ