শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

আজ হজের অনুমতি পাওয়া ৬০ হাজার ব্যক্তির নাম জানাবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর হজের অনুমতি পাওয়া ৬০ হাজার ব্যক্তির নামের তালিকা শুক্রবার প্রকাশ করবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, চলতি বছর হজ করার জন্য যারা অনুমতি পেয়েছেন, তাদের তালিকা শুক্রবার প্রকাশ করা হবে।

মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের নাগরিক এবং সে দেশে বসবাসরতদের কাছ থেকে সব মিলিয়ে ৫ লাখ ৪০ হাজার আবেদন জমা পড়েছিল। তাদের মধ্য থেকে ৬০ হাজার ব্যক্তিকে বাছাই করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, নির্বাচিত হাজিরা দুপুর ১টা থেকে বুকিং এবং পছন্দের প্যাকেজ বেছে নিতে পারবেন।

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির কারণে সৌদি আরব চলতি বছর ৬০ হাজার জনকে হজের অনুমতি দেওয়ার কথা জানিয়েছিল।  শর্ত ছিল— হজ করতে হলে সৌদি আরবের নাগরিক হতে হবে অথবা সে দেশে বসবাস করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ