বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনগণের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব থাকবে না: সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনীর সঙ্গে দেশের জনগণের এবং মিডিয়ার দূরত্ব থাকবে না। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুন) দেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০২১ সালের একটি বিশেষ গুরুত্ব আছে। এই বছর আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। আবার একই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি।

সেনাপ্রধান বলেন, এত বড় গুরু দায়িত্ব সকলের সহযোগিতা ছাড়া পালন করা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্লাসিক্যাল রোলগুলো আছে, আমরা যাতে সঠিকভাবে সে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতার প্রয়োজন আছে।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনীর মতো একটি পেশাদার, সুদক্ষ ও গৌরবমণ্ডিত বাহিনীর নেতৃত্ব পাওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি বিশ্বাস করি, এটা একটি স্বর্গীয় আর্শীবাদ এবং এমন সম্মান একমাত্র আল্লাহই দিতে পারেন।

নতুন সেনাপ্রধান বলেন, আমার ওপর আস্থা রেখে এই গুরু দায়িত্ব অর্পণ করায় আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সশস্ত্র বাহিনীর সদস্যসহ মুক্তিযুদ্ধে সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান জেনারেল শফিউদ্দিন আহমেদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ