শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

সীতাকুণ্ডে ঢাকামুখী ৬০ বাস আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনাভাইরাস থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে ঢাকামুখী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে হাইওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের শুকলালহাটে বার আউলিয়া হাইওয়ে থানা ও কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি যৌথভাবে চেকপোস্ট স্থাপন করে অর্ধশতাধিক বাস আটক করে ফের চট্টগ্রামে পাঠিয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে পুনরায় করোনাভাইরাস আশংকাজনকভাবে ছড়িয়ে পড়ায় রাজধানী ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই লকডাউন চলবে। এদিকে রাজধানী ঢাকাকে করোনা মহামারি থেকে রক্ষা করতে বাইরের জেলা থেকে কোন বাস যাতে যাত্রী নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে সে জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশ পালন করতে মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলালহাটে চেকপোস্ট স্থাপন করে কঠোরভাবে ঢাকামুখী বাসগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। চট্টগ্রাম, কক্সাবাজার, টেকনাফ, রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ বিভিন্ন স্থান থেকে আসা প্রত্যেকটি ঢাকামুখী বাসকে আটকে ফেরত পাঠানো হচ্ছে চট্টগ্রাম অভিমুখে। এভাবে এদিন ভোর থেকে রাত ৯টা পর্যন্ত সময়ে অর্ধশতাধিক ঢাকামুখী বাসকে ফেরত পাঠানো হয়েছে। পুলিশের বাধা পেয়ে গাড়ি চালক-হেল্পার ও যাত্রীরা জরুরি কাজ বা বিভিন্ন অযুহাত দেখিয়ে পার পাওয়ার চেষ্টা করলেও তাতে কোন কাজ হয়নি।

অভিযানে নেতৃত্ব দেন বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম, কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ফারুক হোসেন। এছাড়া সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ