সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭


রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৪ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, টিপু, ইমরান, রাজ, জুয়েল, রায়হান, দিদার, রানা, শফি, আমিন, জামাল, আক্তার, ছালাউদ্দিন, আরিফ ও সুমন।

মোহাম্মদ আবদুল আলীম বলেন, সোমবার দিনব্যাপী মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প ও আশপাশ এলাকায় দল বেঁধে চলাফেরা করে হুমকি ও ভয়ভীতিসহ মেয়েদের ইভটিজিং করতো। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ