শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

ইথিওপিয়ায় ব্যস্ত বাজারে বিমান হামলা, ‘৮০ জনের বেশি’ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ায় একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলীয় তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামে এ ঘটনা ঘটেছে।

হামলায় ভুক্তভোগী এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টার দিকে বাজারের ওপর বোমা ফেলা হয়। এতে তার স্বামী ও দুই বছরের কন্যা আহত হয়েছে।

ওই নারী বলেন, আমরা প্লেন দেখিনি, তবে (শব্দ) শুনেছি। বিস্ফোরণ হলে সবাই ছুটে পালিয়েছিলাম। পরে ফিরে এসে আহতদের তোলার চেষ্টা করি।

স্থানীয় এক মেডিক্যাল কর্মকর্তা বিমান হামলায় অন্তত ৪৩ জনের প্রাণহানির কথা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

তবে এক চিকিৎসক বার্তা সংস্থা এপি’কে বলেছেন, ঘটনাস্থলে থাকা চিকিৎসাকর্মীরা ’৮০ জনের বেশি’ বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছেন।

হামলায় বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক তরুণ এএফপি’কে বলেন, সেখানে আহত এবং নিহত অনেক মানুষ ছিল। আমরা তাদের শরীর ও রক্তের ওপর দিয়ে যাচ্ছিলাম।

রয়টার্সের খবর অনুসারে, ইথিওপিয়ান সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে বিমান হামলার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। তিনি বলেছেন, বিমান হামলা সামরিক বাহিনীর সাধারণ কৌশল, আর এতে বেসামরিক মানুষকে লক্ষ্য বানানো হয় না।

তবে লন্ডনের কিংস কলেজের যুদ্ধবিদ্যা বিভাগের অস্থায়ী ফেলো মার্টিন প্লাটের মতে, সকল তথ্য-প্রমাণ বলছে এতে ইথিওপিয়ার সামরিক বাহিনীই দায়ী।

তিনি আল-জাজিরাকে বলেন, সত্যি বলতে আর কেউই এটি করতে পারত না। ওই এলাকায় ইরিত্রিয়ান বিমান বাহিনী কার্যক্রম চালায় না, আর তাইগ্রেয়ানদের তো বিমান বাহিনীই নেই। তাহলে আর কে (বিমান হামলা) করবে?

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ