শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হলো ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎকেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই জরুরিভিত্তিতে ইরানের একমাত্র পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানায় আরব নিউজ।

খবরে বলা হয়, ইরানের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা গোলাম আলী রাখশানিমেহের এক টকশোতে বলেন, বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ‘তিন থেকে চার দিন বন্ধ থাকবে।’ এর কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে বলে জানান গোলাম আলী।

কেন বন্ধ করা হলো এ বিদ্যুৎকেন্দ্র সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি। তবে জরুরিভিত্তিতে এ পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধের ঘটনা এটিই প্রথম।

বুশেহর শহরে অবস্থিত এ পরমাণু বিদ্যুৎকেন্দ্র ২০১১ সালে রাশিয়ার সহযোগিতায় কার্যক্রম শুরু করে।

মার্চে ইরানের পরমাণুবিষয়ক কর্মকর্তা মাহমুদ জাফারি সতর্ক করে বলেছিলেন, ২০১৮ সালে ইরানের ব্যাংকিং খাতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে সরঞ্জাম আনা যাচ্ছে না। ফলে এ বিদ্যুৎকেন্দ্রের কাজ বন্ধ করে দিতে হতে পারে।

বুশেহর বিদ্যুৎকেন্দ্রে যে ইউরেনিয়াম ব্যবহার হয়, তা রাশিয়ায় উৎপাদিত, ইরানের নয়। আর তা জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি নজরদারি করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ