শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

ইসরায়েলিদের উস্কানিতে শেখ জাররাহ’য় আবারো সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পবিত্র জেরুসালেম আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের উস্কানির মুখে ফিলিস্তিনি তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়তে বাধ্য হয়।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, উগ্র ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা চালালে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময়কার ফুটেজে দেখা যাচ্ছে যে, ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের দিকে চেয়ার ছুঁড়ে মারছে।

ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুসালেম পোস্ট লিখেছে, শনিবার শুরু হওয়া সংঘর্ষ রোববার পর্যন্ত চলে। এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ শেখ জাররাহ শরণার্থী শিবির এলাকায় নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন তবে সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি।

এর আগে, অন্তত ৫৪ জন উগ্র ইহুদিবাদী পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালায়। এ সময় ইসরায়েলি সেনারা তাদেরকে সম্পূর্ণ সুরক্ষা দেয় এবং মসজিদ সংস্কারের কাজে নিযুক্ত একজন নির্মাণ শ্রমিককে আটক করে।

এছাড়া, গত সপ্তাহে ইসরায়েলি জঙ্গিবিমান দিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো হয়েছে। এসব উসকানিমূলক তৎপরতা অব্যাহত থাকলে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর নতুন করে সংঘর্ষ বেধে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ