মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমীন আজহার।।

যুগান্তরের সূর্য যবে উদয় গগনে উঠে
তোমার প্রেমের স্মৃতিগুলো বাবা তার পেছনেই ছোটে
লাখে লাখে ঝাঁকে ঝাঁকে।

ক্ষীণ আকাশে ধূসর সান্ধ্য ক্লান্তিতে যবে লুটে
দুকুল জুড়িয়া চরণ স্মরিয়া
অশ্রুর জলে স্রোত বহিয়া
বুক ভরিয়া তোলে
তবে
তোমার হাসিতে বাবা
হতাশারা ভেঙে পড়ে
ফুলবনে শ্বসি উঠে!

শোক তরঙ্গে ছল ছল করিয়া জোয়ার যবে আসে
পাষাণ টুটিয়া জড়তা জুড়িয়া
বন্যার ঢল উজানে বহিয়া
খানিক বাঁচিয়ে রাখে
তবে
তোমার সাহসে আমার আকাশে
আলো জ্বলিয়া উঠে
ঐশী প্রদীপ হতে
জীবনের বাঁকে বাঁকে।

মহাসিন্ধুর পার হতে যবে শৃগালেরা জাগিয়া উঠে
খঞ্জর রঞ্জিয়া পঞ্জর মূর্ছিয়া
রুদ্ধের দ্বারে জিঞ্জির গুঞ্জিয়া
যুদ্ধের হাঁক ছাড়ে
তবে
বাবা তোমার
নাচন রঙ্গে চরণ ভঙ্গে
বিদ্রোহী দিল নাচে
খুশির দাবানলে
আনন্দের মহাতানে।

যুগের স্কন্ধে ভর করিয়া
হেমন্তেরই দিন ফুরিয়া
দিনান্তরের প্রান্তে বসিয়া
ফাগুন হাওয়ায়
শিশির ছেঁচায়
তোমার প্রেমের মন্ত্রগুলো বাবা যন্ত্র হয়ে বাজে
বাবা তোমার প্রেমে-
আমায় আমি সঁপে দিলাম তোমার চরণ-তলে!

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ