শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

টাঙ্গাইলে ৭ দিনের কঠোর বিধিনিষেধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে এবার টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভা এলাকায় এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় আজ রোববার দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) ড. আতাউল গনি।

তিনি বলেন, কয়েক দিন ধরেই করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ২২ (মঙ্গলবার) থেকে ২৮ জুন ৭ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

টাঙ্গাইলের ডিসি জানান, বিধিনিষেধ চলাকালে সংশ্লিষ্ট এলাকায় কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া হোটেল ও মার্কেটসহ সব কিছুই বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবাহী ট্রাক চালু থাকবে। আর রিকশা, ইজিবাইক, সিএনজিসহ যাবতীয় যানবাহন বন্ধ থাকবে বিধিনিষেধ চলাকালে।

ড. আতাউল গনি জানান, জেলা করোনা প্রতিরোধ কমিটি এক সপ্তাহ পর করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেবে।

এদিন করোনা প্রতিরোধ কমিটির আজকের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

এ ছাড়া সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ উপস্থিত ছিলেন সভায়।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ১৫৩টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৭, ঘাটাইলের ৯ জন, কালিহাতীতে ১৭ জন এবং সখীপুরে ৪ জন আছেন। এ পর্যন্ত জেলাটিতে মোট ৬ হাজার ১০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ